Watch: স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল, কোভিড বিধি না মেনেই শুরু ভারত জোড়ো যাত্রার (দেখুন ভিডিও)

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন যে রাজস্থানের ৩ সাংসদ তাঁকে জানিয়েছেন, রাহুলের ভারত জোড়ো যাত্রায় যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের অনেকেই কোভিডে আক্রান্ত।

Rahul Gandhi in Haryana Photo Credit: Twitter@ANI

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হরিয়ানার নুহ এর মালাব গ্রাম থেকে শুরু হল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ জারি করেছে ভিড় আছে এমন স্থানে মাস্কের ব্যববহার আবার শুরু করতে কিন্তু পদযাত্রায় সেই নিয়মের পালন করতে দেখা যায় নি।

এদিকে গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন যে  রাজস্থানের ৩ সাংসদ তাঁকে জানিয়েছেন, রাহুলের ভারত জোড়ো যাত্রায় যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের অনেকেই কোভিডে আক্রান্ত। এমনকি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীও ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েই করোনায় আক্রান্ত হন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

দেখুন আজ সকালের ভারত জোড়ো যাত্রার মুহুর্ত-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement