Video: শর্ট সার্কিট থেকে লরিতে আগুন, বিকট শব্দে ফাটল একের পর এক গ্যাস সিলিন্ডার; দেখুন ভিডিও
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় (Prakasam District) একটি লরিতে (Lorry) আগুন (Fire) লেগে যায়। ওই লরিতে করে এলপিজি সিলিন্ডার (LPG Cylinders) নিয়ে যাওয়া হচ্ছিল। লরিটিতে তিনশোটিরও বেশি সিলিন্ডার ছিল এবং তার মধ্যে একশোটির বেশি সিলিন্ডারে বিস্ফোরণ (Blast) হয়। যার কারণে লরিটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রকাশম জেলার অনন্তপুর-গুন্টুর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, নেলোর জেলার কুরনুল থেকে উলাভাপাদুতে ভারত গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিল লরিটি। শর্ট সার্কিট থেকে আচমকা লরির কেবিনে আগুন লেগে যায়। চালক লরি থামিয়ে নেমে পড়েন। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। বিকট শব্দে একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল।
দেখুন ভিডিও:
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement