Delhi Rain: প্রবল ঝড়বৃষ্টির কারণে ভেঙে পড়ল আস্ত একটি দেওয়াল! দেখুন সিসিটিভি ফুটেজ

দীর্ঘদিন পর অবশেষে রাজধানীতে পড়ল কয়েক পশলা বৃষ্টি। বুধবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। আর তাতেই একটি ভয়াবহ ঘটনা ঘটল বসন্ত কুঞ্জে (Vasant Kunj )। জানা যাচ্ছে, এই বৃষ্টির কারণে আস্ত একটি দেওয়াল উল্টে গিয়েছে। আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে স্থানীয় একটি সিসিটিভিতে। যদিও দেওয়ালটি পড়ে যাওয়া হতাহতের কোনও খবর নেই এবং কেন তা ভেঙে পড়ল তাও এখনও জানা যায়নি। তবে এই ঘটনার কারণে বড়সড় বিপদ হতে পারত বলে মনে করছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, প্রবল বৃষ্টির কারণে সকাল থেকেই জলমগ্ন দিল্লির বিভিন্ন প্রান্ত।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement