Virendra Sehwag Reveals Secrete: পাকিস্তানের সঙ্গে ২০১১-র বিশ্বকাপে শচিনের সেঞ্চুরি হাতছাড়াতে আনন্দ শেহবাগের, কারণ জানালেন ১২ বছর পর (দেখুন সেই ভিডিও)

২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করতে ব্যর্থ হওয়ার পর ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে তার কি কথোপকথন হয়েছিল তা এতদিনে জনসমক্ষে প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ

Secrete of Sehwag from 2011 World Cup Photo Credit: Twitter@ANI

২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করতে ব্যর্থ হওয়ার পর ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে তার  কি কথোপকথন হয়েছিল তা এতদিনে জনসমক্ষে প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ। এক টক শোতে অংশ নিয়েছিলেন হরভজন সিং, যুবরাজ সিং ও বীরেন্দ্র শেহবাগ।  শেহবাগ বলেন, "শচীন সেঞ্চুরি করতে না পারায় , আমি মুচকি মুচকি হাসছিলাম। শচিন আমাকে বলেছিল যে আমি জানি তুমি কেন হাসছ। আমি জিজ্ঞাসা করি বল কেন? তখন শচিন বলে- তুমি ভাবছ আমি সেঞ্চুরি করার আগেই ভাগ্যিস আউট হয়ে গেছি, নাহলে আমি যদি সেঞ্চুরি করতাম তাহলে আমরা হেরে যেতাম। আমি তাকে বললাম- হ্যাঁ , কিন্তু  আমার মনে  যা আছে তা আপনি কীভাবে পড়তে পারলেন। আসলে  ২০১১ বিশ্বকাপে আপনি দুটি সেঞ্চুরি করেছেন, আমরা তাঁর মধ্যে  একটি হেরেছি এবং অন্যটি অমীমাংসিত ছিল। তাই  ঈশ্বরকে ধন্যবাদ তিনি সেঞ্চুরি করেননি এবং আমরাও বিশ্বকাপ জয়ে সফল হয়েছি।

শুনে নিন কী বললেন শেহবাগ-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement