Viral Video: হাত, পা ছুুড়েও কাজ হল না, অবলীলায় মহিলার সঙ্গে..., দেখুন ভিডিয়ো

Chain Snatching (Photo Credit: X/Screengrab)

প্রকাশ্যে কীভাবে গলার হার ছিনতাই (Chain Snatched)  করে চলে যাচ্ছে দুষ্কৃতীরা। এবার এমনই একটি বিপজ্জনক ভিডিয়ো সামনে এল। যেখানে রেলওয়ে প্ল্যাটফর্মে বসে থাকা এক মহিলার পাশে যেতে দেখা যায় একজনকে। ভিডিয়োটি ভাল করে দেখলে বুঝতে পারবেন, কীভাবে ওই যুবক সংশ্লিষ্ট মহিলার পাশে গিয়ে বসে। তারপর বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকার পর হঠাৎ করেই ওই মহিলার গলার দিকে যুবকটিকে হাত বাড়াতে দেখা যায়। প্ল্যাটফর্মে বসে থাকা ওই মহিলার গলার হার ধরে টান দিয়ে সেখান থেকে চলে যেতে দেখা যায় ওই যুবককে। সংশ্লিষ্ট মহিলা বারবার চেষ্টা করেও ওই যুবককে থামাতে পারেননি। চেন্নাইয়ের (Chennai) তারামনি রেলওে প্ল্যাটফর্মের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। তবে মহিলার গলার হার টান দিয়ে টেনে নিয়ে যাওয়া যুবকের কোনও খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। তবে দুষ্কৃতীরা যেভাবে প্রকাশ্যে মানুষের উপর হামলা করছে, চুরি, ছিনতাই করছে, তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: Woman Mauled by Pet Dog: মর্নিং ওয়াকের সময় পোষা কুকুরের আক্রমণে আহত মহিলা

দেখুন সেই ভিডিয়ো যখন মহিলার গলার হার প্রকাশ্যে টান দিয়ে নিয়ে যায় দুষ্কৃতী...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement