Viral Video: ট্রেন চালকের কেবিনে উঠে রিলস শুট, গ্রেফতার ২ যুবক

সচেতনতা বৃদ্ধির স্বার্থে সেন্ট্রাল রেলওয়ের তরফে সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিয়োটি শেয়ার করে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য সাবধান করে দেওয়া হয়।

অভিযুক্ত দুই যুবক (ছবিঃCentral Railway)

নয়াদিল্লিঃ রিলসের (Reels) নেশায় ট্রেন (Train) চালকের কেবিনে প্রবেশ। গ্রেফতার দুই যুবক। ঘটনাটি ঘটেছে কাসারা স্টেশনে (Kasara Station)। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের চালকের কেবিনে উঠে দিব্যি রিলস ভিডিয়ো বানাচ্ছিল দুই যুবক। রিলসটি ভাইরাল (Viral) হতেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। এরপরই সচেতনতা বৃদ্ধির স্বার্থে সেন্ট্রাল রেলওয়ের তরফে সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিয়োটি শেয়ার করে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য সাবধান করে দেওয়া হয়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement