Viral Video: 'ভারত সরকার' লেখা গাড়ির উপর উঠে শার্ট খুলে নাচ, ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে একজন ব্যবহারকারী লেখেন, "নয়ডার রাস্তায় প্রকাশ্যে মদ্যপ অবস্থায় গুন্ডামি চলছে। গাড়ির গায়ে লেখা 'ভারত সরকার,'এই লোকেদের জিজ্ঞাসা করুন কোন সরকারি বিভাগে কাজ করেন তাঁরা?"

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে একটা ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, সরকারি স্টিকার লাগানো গাড়ির উপর দাঁড়িয়ে জামা খুলে নাচছেন এক যুবক। তাঁকে ঘিরে রয়েছেন একদল যুবক। শুধু তাই নয়, গাড়ির উপর থেকে নীচে থাকা বন্ধুদের দিকে বোতল থেকে তরল কিছু একটা ছিটাতে দেখা গিয়েছে। গাড়ির বোনেটে রেখে কেকও(Cake) কাটেন তিনি। ভিডিয়োটি (Video) পুলিশের চোখে পড়তেই ওই গাড়িটি আটক করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে একজন ব্যবহারকারী লেখেন, "নয়ডার রাস্তায় প্রকাশ্যে মদ্যপ অবস্থায় গুন্ডামি চলছে। গাড়ির গায়ে লেখা 'ভারত সরকার,'এই লোকেদের জিজ্ঞাসা করুন কোন সরকারি বিভাগে কাজ করেন তাঁরা?"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement