Viral Video: নো পার্কিং জোনে গাড়ির চাকায় তালা লাগাল পুলিশ, চাকা খুলে নতুন চাকা লাগিয়ে গাড়ি চালাল চালক (দেখুন ভাইরাল ভিডিও)
ডিওতে ট্রাফিক পুলিশ রাস্তার ওপর পার্ক করা একটি গাড়ির চাকা লক করে চলে যাওয়ার পর দেখা যায় সেখানে গাড়ির মালিক এসে উপস্থিত হন। তিনি ওই একই জায়গায় তালা লাগানো গাড়ির টায়ার পরিবর্তন করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন
জনবহুল রাস্তায় গাড়ি পার্ক করলে অধিকাংশ সময়েই গাড়ির চাকাতে তালা লাগিয়ে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ।গাড়ির চাকা এমনভাবে লক করে রাখা হয় যাতে চালক গাড়ি নিতে না পারে। কিন্তু সেই ব্যবস্থাকে কার্যত নিমেষে উড়িয়ে দিয়েছেন এক গাড়ির মালিক। এমনই একটি ভিডিও সামনে এসেছে মধ্যপ্রদেশের রতলাম শহর থেকে। এই ভিডিওতে ট্রাফিক পুলিশ রাস্তার ওপর পার্ক করা একটি গাড়ির চাকা লক করে চলে যাওয়ার পর দেখা যায় সেখানে গাড়ির মালিক এসে উপস্থিত হন। তিনি ওই একই জায়গায় তালা লাগানো গাড়ির টায়ার পরিবর্তন করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। এ যেন পুলিশকে এক গোল দেওয়া। দেখে নিন সেই ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement