Viral Video: বাড়ির বাইরে বসে হাওয়া খাচ্ছেন? বৃদ্ধের সঙ্গে 'মারণ খেলা' খেলল দুষ্কৃতীরা, ভাইরাল ভিডিয়ো

Miscreants Attacks Old Man (Photo Credit: X/Screengrab)

বাড়ির বাইরে যে নিশ্চিন্তে বসে থাকবেন, সেই উপায় নেই। যে কোনও দুষ্কৃতীরা আপনার উপর হামলা চালাতে পারে। শুনতে অবাক লাগছে! তাহলে দেখুন  এই ভিডিয়ো (Viral Video)। যেখানে বাড়ির বাইরে বসে থাকা এক বৃদ্ধের কাছে হাজির হয় ২ যুবক। ওই বৃদ্ধের সঙ্গে তারা কয়েক সেকেন্ড কথা বলে। এরপর হঠাৎ করে ওই বৃদ্ধের গলায় গলায় আঘাত করা হয়। আঘাত সহ্য করতে না পেরে ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। এরপর দুষ্কৃতীরা ওই বৃদ্ধের গলা থেকে সোনার (Gold) হার টানা দিয়ে ছিঁড়ে ফেলে। সোনার হার বৃদ্ধের গলা থেকে টান দিয়ে খুলে ফেলে, সেখান থেকে চম্পট দেয়। প্রকাশ্যে যেভাবে ওই ব্যক্তির গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করে জোরদার প্রশ্ন।

আরও পড়ুন: CBI Arrests Deputy Director of ED: ঘুষ নেওয়ার অভিযোগ! ওড়িশায় নিযুক্ত ইডির ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীকে গ্রেপ্তার করল সিবিআই

দেখুন কীভাবে বৃদ্ধের গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement