Viral Video: পথচলতি মহিলাদের কটূক্তি, আমজনতার মারের পর অভিযুক্তদের কান ধরে ক্ষমা চাওয়াল পুলিশ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োর কমেন্টে উত্তরপ্রদেশ পুলিশকে এই কাজের জন্য সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনদের একাংশ।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো(Video)। এই ভাইরাল ভিডিয়োতে(Viral Video) দেখা যাচ্ছে, একটি হুইল চেয়ারে বসে হাত জোর করে ক্ষমা চাইছে এক যুবক। আরেকজন কান ধরে কোনওরকমে পুলিশের কাঁধে ভর দিয়ে হাটছে। দু'জনেরই পায়ে চোট রয়েছে, ব্যান্ডেজ বাঁধা। জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের। পথচলতি কলেজ ছাত্রী এবং মহিলাদের নানাভাবে উত্তক্ত করত এই দুই ব্যাক্তি। এদিন তাদের বেধড়ক মারধর করে সাধারণ মানুষ। এরপর পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। পুলিশেরও ছাড়ার পাত্র নয়। তাই কান ধরে জনসমক্ষে তাদের ক্ষমা চাইতে বাধ্য কর যোগীরাজ্যের পুলিশ। একেবারে কান ধরে, হাত জোর করে ক্ষমা চাইল দুই অভিযুক্ত। ভাইরাল ভিডিয়োর কমেন্টে উত্তরপ্রদেশ পুলিশকে এই কাজের জন্য সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনদের একাংশ।

कॉलेज से घर लौट रही लड़कियों से करते थे छेड़खानी, अब व्हीलचेयर पर बैठकर मांग रहे माफी, देखें #Video #ViralVideo #Uttarpradesh pic.twitter.com/48jXU3QoiG

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement