Viral Video: নতুন কর্মসংস্থান! ১০টাকার বদলে ঠান্ডা জলে পূর্ণ স্নানের প্রস্তাব এক যুবকের(দেখুন ভিডিও)

Cold Water, Photo Credit: Twitter@ashutoshvshukla

আশুতোষ শুক্লা নামে এক ব্যক্তি টুইটারে অদ্ভুত মজার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি কোনো এক মন্দিরের সামনে হ্রদের পারে অর্ধ নগ্ন অবস্থায় বসে আছেন। তিনি সকল তীর্থযাত্রীদের ঠান্ডায় হ্রদে স্নান করেতে মানা করছেন। বরঞ্চ তিনি বলছেন যে, এই ঠান্ডায় তিনি তীর্থযাত্রীদের জন্য জলে ডুব দিয়ে দেবেন। বদলে  তীর্থযাত্রীদের ১০টাকার রসিদ কিনে নাম লেখাতে হবে। তাকে আরো বলতে শোনা যায় যে, হ্রদে ডুব দেওয়ার ফলে পূর্ণ লাভ করবেন তীর্থযাত্রীরা তিনি শুধু টাকা পাবেন। ভিডিওটি শেয়ার হতেই নিমেষে ভাইরাল হয়ে যায়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশানে লেখা আছে "নতুন কর্মসংস্থান"।

দেখুন সেই ভিডিওঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement