Viral Video: রাম মন্দির উদ্বোধনের আগে বদলে 'রোল কল' এ এবার জয় শ্রী রাম , দেখুন ভাইরাল ভিডিও
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে শিক্ষকের উপস্থিতি গ্রহণের সময় সকল ছাত্র-ছাত্রীকে 'জয় শ্রী রাম' বলতে শোনা যায়
স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি জানান দিতে রোল নং বা ক্রমিক নং ধরে ডাক দেওয়ার চল সেই প্রথম থেকেই চলে আসছে। শিক্ষক শিক্ষিকাদের ডাকে - 'উপস্থিত' বা 'আছি স্যার' অথবা ইংরেজিতে Yes Sir বলতেই শোনা যায় ছাত্র-ছাত্রীদের। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে শিক্ষকের উপস্থিতি গ্রহণের সময় সকল ছাত্র-ছাত্রীকে 'জয় শ্রী রাম' বলতে শোনা যায়।
গুজরাটের বানাসকান্তা থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্ররা তাদের আসনে দাঁড়িয়ে 'নমস্তে' ভঙ্গিতে তাদের হাত জোড় করে তাদের নামের সাথে 'জয় শ্রী রাম' বলে সাড়া দিচ্ছে। এই মাসের ২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় রামলালার। তাঁর আগে এই ভিডিও নেট নাগরিকদের মন ভরিয়ে দিয়েছে। দেখে নিন সেই ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement