Viral Video: প্রতিবাদ করতে গিয়ে, 'জয় হো জয় হো পাকিস্তান' বলে বসলেন বিজেপি নেতা, তারপর.. দেখুন ভিডিয়ো

Hyderabad BJP leader (Photo Credit: X/Screengrab)

পাক (Pakistan) বিরোধিতায় রাস্তায় নেমে এবার ঘেটে ঘণ্ট হয়ে গেলেন এক বিজেপি (BJP Leader) নেতা। শুনতে অবাক লাগলেও এবার হায়দরাবাদের (Hyderabad) রাস্তায় এমনই একটি ঘটনা চোখে পড়ল। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 'জয় হো জয় হো পাকিস্তান' ভুল করে বলে ফেলেন সংশ্লিষ্ট বিজেপি নেতা। 'জয় হো জয় হো হিন্দুস্থান' বলতে গিয়ে ভুল করে পাকিস্তানের নামে স্লোগান দিতে শুরু করেন ওই বিজেপি নেতা। তবে 'জয় হো জয় হো পাকিস্তান' বলেই ওই বিজেপি নেতা জিভ কাটেন। সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিয়ে 'জয় হো জয় হো হিন্দুস্থান' বলতে শোনা যায় সংশ্লিষ্ট বিজেপি নেতাকে। প্রসঙ্গত ২২ এপ্রিল পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার পর থেকে গোটা দেশ জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ, স্লোগান দিতে শুরু করেছেন বহু মানুষ। দল, মত নির্বিশেষে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে দেশের মানুষ রাস্তায় নেমেছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এবার গুলিয়ে ফেললেন হায়দরাবাদের বিজেপি নেতা।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: পাকিস্তানের বিরুদ্ধে এবার প্রতিবাদ নামল নেপাল, কাঠমান্ডুতে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ

দেখুন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কী করলেন বিজেপি নেতা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement