Viral Video: আত্মহত্যা করতে এসে রেললাইনে ঘুমিয়ে পড়লেন তরুণী, ভাইরাল ভিডিয়ো
দূর থেকে কেউ শুয়ে রয়েছে দেখে এমারজেন্সি ব্রেক কষেন চালক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিয়ো(Video) বেশ ভাইরাল (Viral)হয়েছে। যাতে দেখা যাচ্ছে রেললাইনে শুয়ে গভীর ঘুমে মগ্ন এক কিশোরী। ভিডিয়োর মাধ্যমে জানানো হয় আত্মহত্যা করতে এসে রেললাইনে ঘুমিয়ে পড়ে সে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বিহারের মোথিয়ারি রেল স্টেশনে। রেললাইনে শুয়ে জীবন দিতে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু সেখানেই ঘুমিয়ে পড়ে সে। দূর থেকে কেউ শুয়ে রয়েছে দেখে এমারজেন্সি ব্রেক কষেন চালক। আর চালকের এই পদক্ষেপের জন্যই প্রাণে বাঁচে ওই নাবালিকা। ট্রেন থেমে যেতে রেললাইনের আশেপাশে মানুষজন ছুটে আসতে ঘুম ভাঙে তার। গোটা ঘটনায় একপ্রকার ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল ওই কিশোরী, তা তার চোখমুখ দেখে স্পষ্ট। এরপর পরিবারের হাতে কিশোরীকে তুলে দেওয়া হয় বলে রেল সূত্রে খবর।
আত্মহত্যা করতে এসে রেললাইনে ঘুমিয়ে পড়লেন তরুণী
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement
Advertisement