Vinesh Phogat: বিধানসভা নির্বাচনে লড়ার আগে বড় পদক্ষেপ নিলেন প্রাক্তন কুস্তিগীর ভিনেশ ফোগাট

আগামী মাসেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়তে চলেছেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার মতো কুস্তিগীররা।

Vinesh Phogat (Photo Credit: @sagarcasm/ X)

সম্ভবত, শুক্রেই তাঁরা যোগদান করতে পারেন হাত শিবিরে। এই জল্পনার মাঝেই শুক্রবার রেলওয়ের চাকরি ছাড়লেন ভিনেশ ফোগাট। শুক্রবার রেল কর্তৃপক্ষকে চিঠি লিখে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিলেন তিনি। কর্মসূত্রে নর্দান রেলওয়ের স্পেশাল ডিউটি অফিসার ছিলেন ভিনেশ। তবে এবার চাকরি ছেড়ে একেবারে নয়া ভূমিকায় দেখা যাবে প্রাক্তন কুস্তিগীরকে। সূত্রের খবর, হরিয়ানার ঝুলানা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়তে পারেন ভিনেশ ফোগাট।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement