Video: ট্রেনের মহিলা কামরায় গাঁজা টানছেন যুবক, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Mumbai Local Train (Photo Credit: Twitter)

মুম্বইয়ের (Mumbai) লোকাল ট্রেনে গাঁজা টানতে দেখা গেল এক যুবককে। তাও আবার মহিলা কামরায় দাঁড়িয়ে। এবার এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যেখানে দেখা যায়, মুম্বইয়ের লোকাল ট্রেনের মহিলা কামরায় দাঁড়িয়ে এক যুবক গাঁজা টানছেন। যা দেখে ওই কামরার মহিলা যাত্রীরা প্রত্যেকে অবাক হয়ে যান। চলন্ত ট্রেনর ভিতর ওই যুবকের কীর্তি দেখে যখন মহিলারা প্রতিবাদ শুরু করেন, তিনি সেখান থেকে চম্পট দেওয়ার পরিকল্পনা করেন। তবে কুকীর্তি করে ট্রেন থেকে সরে গেলেও, তাঁর ভিডিয়ো ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement