Video: সমুদ্রের পাশে বসে ঢেউ দেখতে গিয়ে দুর্ঘটনা, চোখের সামনে স্বামীর হাত ছাড়িয়ে ভেসে গেলেন মহিলা
গোটা উত্তর ভারতের পাশাপাশি মুম্বইতেও (Mumbai) শুরু হয়েছে বৃষ্টি। বাণিজ্যনগরীতে বৃষ্টি শুরু হওয়ায়, অনেকেই সমুদ্র সৈকতে গিয়ে উপভোগ করতে শুরু করেছে মরশুম। সমুদ্রের পাশে বসে বৃষ্টি দেখতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনা। মুম্বইয়ের ব্যান্দ্রা বাসস্ট্যান্ডের পাশে বসে ৩ সন্তানকে নিয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করছিলেন এক দম্পতি। বোল্ডারে বসেছিলেন তাঁরা। আচমকা একটি বড় ঢেউ এসে ওই মহিলাকে ভাসিয়ে নিয়ে যায়। পরে রবিবার রাতে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Mumbai: ব্যাবসায় মুনাফা লাভের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়ে অপহৃত মুম্বইয়ের ব্যবসায়ী, পুলিশের তৎপরতায় উদ্ধার ব্যক্তি, আটক ৩
Advertisement
Advertisement
Advertisement