Video: গণপতি দর্শনে ভেদাভেদ? মুম্বইয়ের লালবাগচা রাজা-র মণ্ডপের ভিডিয়ো ভাইরাল

Lalbaugcha Raja (Photo Credit:X)

মুম্বইয়ের (Mumbai) লালবাগচা রাজা  (Lalbaugcha Raja) দর্শনের সময় চোখে পড়ল একেবারে অন্যরকম ছবি। যেখানে লালবাগচা রাজার দর্শনের জন্য যখন সাধারণ মানুষের লাইন মূর্তির সামনে পৌঁছয়, কয়েক মুহূর্তের মধ্যে তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। একের পর একজনকে সেখান থেকে সরিয়ে দিতে শুরু করেন দায়িত্বে থাকা মানুষজন। সাধারণ মানুষের লাইনের পাশেই ভিআইপি মানুষজন গণপতি দর্শনে গেলে, তাঁরা রয়েসয়ে ছবি তুলে, তবেই সেখান থেকে সরেন। গণপতি উৎসবে এমনই  একটি ভেদাভেদের ছবি সামনে আসে মুম্বই থেকে। যদিও এই ভিডিয়োর সত্যতা লেটেস্টলি ডট কম যাচাই করেনি। তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

লালবাগচা রাজার দর্শনে গেলে কী হয়, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement