Video: মন্দিরে ঢুকে ভাংচুর নবগ্রহ মূর্তি, আতঙ্ক ছড়াল গোটা এলাকায়, দেখুন ভিডিয়ো

Temple Destruction (Photo Credit: X)

এবার হায়দরাবাদের (Hyderabad)  শামসাবাদের (Shamshabad) এয়ারপোর্ট কলোনিতে ভাংচুর করা হল হনুমান মন্দির। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হাজির হয়ে শামসাবাদ এয়ারপোর্ট কলোনি এলাকার একটি মন্দিরে ভাংচুর চালায় বলে খবর। মঙ্গলবার সকালে যখন ওই মন্দিরের পুরোহিত হাজির হন, তাঁর চোখে প্রথম ওই ঘটনা পড়ে। কে বা কারা মন্দিরের নবগ্রহ ভাংচুর করেছে, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে ওই ভাংচুর চালানো হয়েছে, তার জোরদার খোঁজ শুরু করা হয়েছে হায়দরাবাদ পুলিশের (Police) তরফে।

দেখুন শামসাবাদের এয়াপোর্ট কলোনির মন্দিরে কীভাবে ভাংচুর চালানো হয়...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement