Video: শিউরে ওঠা ভিডিয়ো, চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়লেন ব্যক্তি, তারপর...

Chandauli Rail Station (Photo Credit: X/Screengrab)

চলন্ত ট্রেন (Train)  থেকে হঠাৎ করে পড়ে যান এক যাত্রী। জনবহুল প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলতে শুরু করলে, হঠাৎ করেই কামরা থেকে পড়ে যান এক ব্যক্তি। ট্রেন থেকে পা পিছলে পড়ে যাওয়া যাত্রীকে উদ্ধার করে এক নিঃশ্বাসে তাঁর কাছে পৌঁছে যান জিআরপির (GRP) দুই জওয়ান। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চন্দৌলির স্টেশনে এমন ছবি দেখা যায়। চলন্ত ট্রেন থেকে এক যাত্রী পড়ে গেলে, অন্যরাও ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন তবে সবার আগে সেখানে পৌঁছে যান জিআরপির ২ জওয়ান। তাঁদের হাতযশেই শেষে ট্রেন থেকে পড়ে যাওয়া যুবকের প্রাণ বাঁচে।

দেখুন উত্তরপ্রদেশের চন্দৌলি স্টেশনের সেই ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement