Video: ক্লাসরুমের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার, দেখুন ভয় ধরানো ভিডিয়ো
ক্লাসরুম থেকে ঝাঁপ (Suicide) দেওয়ার চেষ্টা করলেন এক পড়ুয়া (Student)। জানলা বেয়ে ক্লাসরুম থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বিটেক পড়ুয়া। যা দেখতে পেয়ে ছুটে যান অন্য ছাত্ররা। কোনওক্রমে জানলার ফাঁক গলে তাঁরা ওই পড়ুয়াকে রক্ষার চেষ্টা করেন। তেলাঙ্গানার (Telangana) মাইসাম্মাগুড়ায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে বিটেক পড়ুয়া ওই ছাত্রকে আত্মহত্যা চেষ্টা করতে দেখা যায়। জানা যায়, পরীক্ষার ফেল করার ভয়ে ওই ছাত্র এমন চরম পদক্ষেপ করেন। পরীক্ষায় উত্তীর্ণ যদি না হতে পারেন, সেই আশঙ্কায় জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। যদিও অন্য ছাত্র এবং কলেজের কর্মীরা সঙ্গে সঙ্গে এগিয়ে যান এবং বিটেক পড়ুয়ার প্রাণ রক্ষা করেন।
দেখুন পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার ভয়ে কী করছেন বিটেক পড়়ুয়া...
Advertisement
সম্পর্কিত খবর
Telangana Engineer Arrested: ১৯ টি জমি, হোটেল, ভুড়িভুড়ি ফ্ল্যাট ও সোনাদানার মালিক, সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের
Telangana: স্থানীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে বিপত্তি, ইন্দ্রাবতী নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে্ মৃত্যু ৬ কিশোরের
Telangana: ভিসা পাওয়ার জন্য জাল শিক্ষাগত নথি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, বিমানবন্দর থেকে গ্রেফতার অভিযুক্ত ছাত্র
Hyderabad Hospital: হাসপাতালের খাবারে বিষক্রিয়া, মৃত্যু ১ রোগীর, অসুস্থ ৭০
Advertisement
Advertisement
Advertisement