Video: মেয়ে লন্ডন থেকে স্নাতক হয়ে ফিরতেই আনন্দে কেঁদে ফেললেন নিরাপত্তারক্ষী বাবা, দেখুন
বাবা নিরাপত্তারক্ষী (Security Guard)। বাবা নিরাপত্তারক্ষী হয়েও মেয়েকে পাঠিয়েছিলেন লন্ডনে। লন্ডনের (London) একটি কলেজ থেকে যখন মেয়ে স্নাতক হয়ে ফেরেন, আনন্দে কেঁদে ফেলেন বাবা। এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন ধনশ্রী জি নামের এক তরুণী। যেখানে তাঁর পুণে থেকে লন্ডনে যাওয়া এবং সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে বাড়িতে ফেরা এবং বাবার সঙ্গে দেখা করা, সমস্ত মুহূর্ত উঠে এসেছে। নিরাপত্তাররক্ষীর বাবা মেয়েকে লন্ডনের কলেজ থেকে পড়াতে পারবেন না, এমন কথা অনেকেই বলেছিলেন। কিন্তু বাবা তাঁর উপর বিশ্বাস রেখে তাঁকে লন্ডনে পাঠান। তাই মেয়ে যখন ফিরে আসেন, তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন বাবা। নিরাপত্তারক্ষীর মেয়ে লন্ডনের কলেজ থেকে স্নাতক হয়ে দেশের ফেরার পর তাঁকে ভালবাসা জানান বোট-এর কর্ণধর আমন গুপ্তা থেকে অভিনেতা আয়ুষ্মান খুরানারা।
দেখুন ভিডিয়ো...
View this post on Instagram
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plaane Crash: আহমেদাবাদে লন্ডনগামী বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় কালো প্রোফাইল ছবি দিয়ে শোক প্রকাশ এয়ার ইন্ডিয়ার
Samik Bhattacharya: 'ভারত কখনও কাউকে লুট করেনি' লন্ডনে বার্তা বিজেপি সাংসদ শমীকের (দেখুন ভিডিও)
Mahira Khan Harassed Video: লন্ডনে ঘিরে ফেলা হল মাহিরা খানকে, পাকিস্তানি অভিনেত্রীকে চরম হেনস্থা; প্রায় কেঁদেই ফেললেন শাহরুখের নায়িকা, দেখুন ভিডিয়ো
Nirav Modi’s Bail Plea: পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিল যুক্তরাষ্ট্রের হাইকোর্ট
Advertisement
Advertisement
Advertisement