Video: 'বাইকে জুড়ে জীবন', পুলিশকে ধন্যবাদ জানাতে ফুল, মিষ্টি, মালা নিয়ে থানায় মা-ছেলে

Motorbike (Photo Credit: Pixabay)

নতুন মোটরবাইক চুরি হয়ে গিয়েছিল। নয়া বাইক চুরি হওয়ায়, থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মা ছেলে। অভিযোগ পেয়ে পুলিশ (Police) খোঁজ শুরু করে এবং অবশেষে চুরি যাওয়া বাইক খুঁজে বের করে পুলিশ। চুরি যাওয়া বাইক পুলিশ খুঁজে বের করতেই সোজা থানায় চলে যান মা, ছেলে। ঢোল বাজিয়ে মালা হাতে, মিষ্টির প্যাকেট নিয়ে থানায় যান মা এবং ছেলে একযোগে। চুরি যাওয়া বাইক খুঁজে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানান ওই মহিলা এবং তাঁর ছেলে। ফুলের মালা পরিয়ে দেন পুলিশের এক অফিসারের গলায়। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) এমনই একটি ছবি প্রকাশ্যে এল। যেখানে চুরি যাওয়া নতুন বাইক খুঁজে দিতেই মা এবং ছেলে অশেষ ধন্যবাদ জানান পুলিশকে।

দেখুন সেই ছবি যখন ফুল, মিষ্টি সহযোগে পুলিশকে ধন্যবাদ জানান মা, ছেলে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement