Video: বলিহারি সাহস, ইলেকট্রিক পোলে চড়ে লাঠি নিয়ে বিদ্যুৎ দফতরের কর্মীকে তাড়া মহিলার, দেখুন
বিদ্যুতের পোলে (Electric Pole) উঠে পড়লেন এক মহিলা (Woman)। বিদ্যুৎ দফতরের কর্মীকে পেটানোর জন্য পোলে উঠে পড়েন তিনি। শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশের সম্ভলে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। সম্ভলে বিদ্যুৎ দফতরের কর্মী যখন কাজ করতে যান, সেই সময় বাড়িতে আলো জ্বলছে না, এই অভিযোগে এক মহিলাও সেখানে হাজির হন। ওই মহিলা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে, সংশ্লিষ্ট দফতরের কর্মীর উপর লাঠি নিয়ে তেড়ে যান। কেন তাঁর ঘরে বিদ্যুতের আলো জ্বলছে না, এই প্রশ্ন তুলে তিনি পোলের উপর উঠে ওই কর্মীর দিকে তেড়ে যেতে শুরু করেন।
দেখুন সম্ভলে কীভাবে বিদ্যুৎ দফতরের কর্মীকে লাঠি নিয়ে তাড়া মহিলার...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement