Lamborghini Catches Fire Video: রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে ল্যাম্বরগিনি, কয়েক কোটির গাড়ির দশা দেখে অবাক মানুষ
রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে ল্যাম্বরগিনি (Lamborghini)। বুধবার রাতে মুম্বইয়ের কোস্টাল রোডে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় একটি বিলাসবহুল গাড়িকে। বুধবার রাত ১০.২০ নাগাদ মুম্বইয়ের (Mumbai) রাস্তায় এই কয়েক কোটির ল্যাম্বরগিনি গাড়িকে জ্বলতে দেখা যায় দাউ দাউ করে। কে বা কারা ওই গাড়িতে ছিলেন, সে বিষয়ে কোনও খবর মেলেনি। তবে ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন রেমন্ডের কর্ণধর গৌতম সিংহানিয়া। ল্যাম্বরগিনিতে আগুন জ্বলতেই, জলের পাইপ নিয়ে আগুন নেভাতে হয়। এই ধরনের বিলাসবহুল গাড়িতে কীভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে, তা নিয়ে প্রশ্ন তোলেন গৌতম সিংহানিয়া। সেই সঙ্গে কোম্পানির আরও ভাল করে এই গাড়ির নিরাপত্তা বেষ্টনী খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন গৌতম সিংহানিয়া।
দেখুন রাস্তার মাঝে কীভাবে দাউ দাউ করে জ্বলছে ল্যাম্বরগিনি...
Advertisement
সম্পর্কিত খবর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Advertisement
Advertisement
Advertisement