Video: পরবর্তী PM হিসেবে রাহুল গান্ধীর নাম নেওয়ায়, লালুজির 'মতিভ্রম' হয়েছে, বললেন JDU নেতা

Lalu Prasad Yadav (Photo Credit: ANI)

কিডনি প্রতিস্থাপনের পর আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের 'মতিভ্রম' হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন জেডিইউ নেতা গোপাল মণ্ডল। জেডিইউ নেতা বলেন, লালুজি তাঁদের পুরনো নেতা। লালু প্রসাদ যাদব গরীবের মসিহা। তিনি গোটা ভারতের বিরোধী দলগুলিকে একত্রিত করেছেন বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য।তাই বলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব লালুজি দিলেই, তা যে মানতে হবে, এমন ভাবার কারণ নেই বলেও মন্তব্য করেন জেডিইউয়ের ওই নেতা। রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রীর করার প্রস্তাব দেওয়ায়, লালু প্রসাদ যাদবের মতিভ্রম হয়েছে বলে মন্তব্য করেন গোপাল মণ্ডল নামে ওই জেডিইউ নেতা।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement