Viral Video:বাড়ামাতিতে গাড়ি ভাঙচুর ও ছিনতাই একদল দুষ্কৃতির (দেখুন ভিডিও)

Baramati Gang Attack, Photo Credit: Twitter@News18lokmat

মহারাষ্ট, ১৮ ডিসেম্বরঃ শনিবার গভীর রাতে মহারাষ্টের(Maharashtra) পুনাজেলার(pune District) বাড়ামাতি(Baramati) এলাকায় এক বাইক পার্কিংয়ে ভাঙচুর একদল দুষ্কৃতির ।এমনি এক ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একদল  দুষ্কৃতি এসে হঠাৎই কাস্তে দিয়ে ভাঙচুর করছে দাঁড়িয়ে থাকা বাইক এবংদোকানগুলিকে। এছাড়া পথযাত্রীদের কাছ থেকে ছিনতাইও করতে দেখা যায় তাদের।  শুধু তাই নয়, এক অটো চালকসহ তার পরিবারকে অটো থেকে নামিয়ে মারধর করতে এবং অটোটিকে ভাঙচুর করতে দেখা যায় দুষ্কৃতিদের।বাইক পার্কিংয়ে লাগানো সিসিটিভিতে  ধরা পরে সম্পূর্ণ দুষ্কৃতি হামলার ঘটনাটি। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।সূত্রের খবর  ভিডিও ফুটেজটি প্রকাশ্যে আসার ফলে ওই ছয় জন দুষ্কৃতিকে গ্রেফতার করেন পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement