Uttar Pradesh Video: ফুটন্ত দুধের বিশালাকার পাত্র নিজের গায়ে উপড়ে ফেলল মদ্যপ, ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে

Pan, Representational Image (Photo Credit: Wikimedia Commons)

মত্ত অবস্থায় (Drunk Man) দুধের (Hot Milk) বড় পাত্র ঠেলে ফেলে দেন এক ব্যক্তি। ফুটন্ত গরম দুধের পাত্র মদ্যপ ব্যক্তির উপর উপুড় হয়ে পড়তেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। মত্ত ব্যক্তি ফুটন্ত দুধের বিশালাকার পাত্র ঠেলে ফেলে দিতে, নিমেষে তাঁর গয়েই গরম তরল এসে পড়ে। দোকানের মাঝে ওই ঘটনা ঘটায়, সেখান হাজির প্রত্যেকে সঙ্গে সঙ্গে দৌঁড়ে যান এবং মদ্যপ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) বাবু পূর্ব এলাকার একটি মিষ্টির দোকানে হাজির হয়ে ফুটন্ত গরম দুধের পাত্র নিজের উপর ঢেলে ফেলেন বেসামাল ব্যক্তি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশও দুর্ঘটনাস্থলে হাজির হয়। তবে চিকিৎসার মাঝেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ফুটন্ত গরম দুধের বিশালাকার পাত্র তাঁর উপর উপুড় হয়ে পড়ায়, ওই ব্যক্তির শরীরে অর্ধেকের বেশি অংশ পুড়ে জ্বলে যায়। ফলে শত চেষ্টা করেও চিকিৎসকরা ওই ব্যক্তির বাঁচাতে পারেননি।

আরও পড়ুন: Policeman Urinating Video: লজ্জা, মাঝ রাস্তায় থানার সামনেই মূত্রত্যাগ পুলিশের, ভিডিয়ো ভাইরাল হতেই ধিক্কার, দেখুন

কানপুরে মিষ্টির দোকানে ফুটন্ত দুধের পাত্র ফেলে দেয় মদ্যপ...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement