Mumbai Congress: মুম্বই কংগ্রেসের প্রধান দায়িত্বে এই প্রথম মহিলা, বর্ষা গায়কোয়েড়ের হাতেই আস্থা
বিএমসি ভোটের আগে মুম্বই কংগ্রেসের প্রধান করা হল ধারাভির বিধায়ক বর্ষা গায়কোয়েড়কে।
মুম্বই কংগ্রেসের সাংগঠনিক পদে বড় রদবদল। বিএমসি ভোটের আগে মুম্বই কংগ্রেসের প্রধান করা হল ধারাভির বিধায়ক বর্ষা গায়কোয়েড় ( Varsha Gaikwad)কে। এই প্রথম মুম্বই কংগ্রেসের প্রধান হলেন কোনও মহিলা। তিনি আবার দলিতও। মুম্বই পুরসভা বা বিএমসি নির্বাচন কংগ্রেসের কাছে অগ্নিপরীক্ষার হতে চলেছে। বিএমসি নির্বাচনে কংগ্রেস ভাল ফল করলে ২০২৪ লোকসভা ভোটে সুবিধাজনক অবস্থায় থেকে নামতে পারবে হাত শিবির। আর তাই বছর তিনেক মুম্বই কংগ্রেস প্রধানের দায়িত্বে থাকা ভাই জগতাপকে সরিয়ে বর্ষা গায়কোয়েড়কে আনল কংগ্রেস। জগতাপের কাজে খুশি ছিলেন মুম্বইয়ের কংগ্রেস বিধায়করা।
মুম্বইয়ে কংগ্রেসের কোনও সাংসদ নেই, আছেন শুধু চারজন বিধায়ক। শিবসেনা (উদ্ধভ ঠাকরে) ও এনসিপি-র সঙ্গে মহাজোট গড়ে বিএমসি ও লোকসভা নির্বাচনে লড়বে কংগ্রেস।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight Crash: ২২ জন যাত্রীর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে, জারি রয়েছে বিদেশি নাগরিকদের মরদেহ সনাক্তকরণের প্রক্রিয়া
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Air India Flight Crash: আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শনে খাড়গে-শিবাকুমাররা, দেখা করলেন আহতদের সঙ্গেও
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Advertisement
Advertisement
Advertisement