Vande Bharat Train: ভারত দ্রুত পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার প্রতীক বন্দে ভারত ট্রেন, দক্ষিণ ভারতে উদ্বোধনের পর বললেন মোদী

সেকেন্দ্রাবাদ থেকে মাদুরাই রুটে বন্দে-ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে এটি অষ্টম বন্দে ভারত এক্সপ্রেসের রুট।

Narendra Modi. File Photo, Photo Credits: ANI

সেকেন্দ্রাবাদ থেকে মাদুরাই রুটে বন্দে-ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে এটি অষ্টম বন্দে ভারত এক্সপ্রেসের রুটের উদ্বোধন হল। সেকেন্দ্রাবাদ-মাদুরাই রুটে চলা বন্দে ভারত ট্রেনটি দুই তেলগু ভাষী রাজ্য তেলঙ্গনা ও অন্ধ্রপ্রদেশকে জুড়ে মোট ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

তেলেগুভাষী রাজ্যে প্রথম বন্দেভারত এক্সপ্রেসে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, " নতুন ভারত দ্রুত পরিবর্তনের পথে এগিয়ে চলেছে। বন্দে ভারত ট্রেন হল নয়া ভারতের সঙ্কল্প ও ক্ষমতার প্রতীক। পাশাপাশি এটা দেখাচ্ছে ভারত কত দ্রুত পরিবর্তনের পথে এগিয়ে চলেছে।"

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement