Vande Bharat in Srinagar: ভূস্বর্গে ইতিহাস গড়ল ভারত, বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজে বন্দে ভারতের ট্রায়াল রান সফল
রেল সূত্রে খবর, একগুচ্ছ সুযোগ সুবিধা এবং কাশ্মীরের পরিবেশের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই নয়া বন্দে ভারত।
ভূস্বর্গে ইতিহাস গড়ল ভারত। শ্রীনগরে (Srinagar) প্রথমবার চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। জম্মু কাশ্মীরে বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ দিয়ে ছুটল বন্দে ভারত। শনিবার শ্রী মাতা বৈষ্ণব দেবী রেল স্টেশন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতের ট্রায়াল রান ছিল। প্রথম বলেতেই ছক্কা। রেল আধিকারিকেরা জানাচ্ছে, কাটরা থেকে শ্রীনগর রুটে বন্দে ভারতের ট্রায়াল রান একশো শতাংশ সফল। এই নয়া বন্দে ভারতটি দেশের প্রথম কেবল-সেতু আঞ্জি খাদ সেতুর উপর দিয়ে ছুটবে। এটি বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। ট্রায়াল রান সফল হলে ওই রুটে বাণিজ্যিকভাবে কবে বন্দে ভারত চালানো হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রেল সূত্রে খবর, একগুচ্ছ সুযোগ সুবিধা এবং কাশ্মীরের পরিবেশের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই নয়া বন্দে ভারত।
বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজে বন্দে ভারতের ট্রায়াল রান সফলঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement