Vande Bharat Express : শিলিগুড়ি থেকে গুয়াহাটি র ট্রেন শীঘ্রই পেতে চলেছে উত্তর পূর্বের এলাকা

ট্রেনটি সপ্তাহে ৬ দিন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি দিকে রওনা দেবে।৬ ঘন্টায় ৪১০ কিমি যাত্রা সম্পন্ন করবে এই ট্রেন

প্রতীকী ছবি (Photo Credits: Twitter)

খুব শীঘ্রই উত্তরবঙ্গের জন্য বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। নিউ জলপাই গুড়ি থেকে গুয়াহাটির পর্যন্ত দেওয়া হবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস, জানিয়েছেন অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে নর্থইস্ট কার্টিহারের ম্যানেজার সঞ্জয় চিলওয়াওয়ার।

(Up-22227-Down-22228)  ট্রেনটি সপ্তাহে ৬ দিন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি দিকে রওনা দেবে।৬ ঘন্টায় ৪১০ কিমি যাত্রা সম্পন্ন করবে এই ট্রেন।

বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন। পুরী থেকে হাওড়া যাবে এই নতুন ট্রেনটি। রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্ষব জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী এই বছরের জুন মাসে দেশের সর্বত্র বন্দে ভারত এক্সপ্রেস পৌছানোর লক্ষ্য মাত্রা নিয়ে নিয়েছেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement