Uttrakhand: উত্তরাখণ্ডে হঠাৎ দুর্ঘটনা, ধ্বংসাবশেষ থেকে উদ্ধার ৪ নেপালি নাগরিকের মৃতদেহ, দেখুন ভিডিয়ো

Rudraprayag Accident (Photo Credit: ANI/X)

উত্তরাখণ্ডে (Uttarakhand) ফের দুর্ঘটনা। রুদ্রপ্রয়াগের (Rudraprayag) পন্থ হেলিপ্যাডের কাছে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায়, সেখানকার ধ্বংসাবশেষে আটকা পড়ে যান ৪ জন। ওই ৪ জনই নেপালি (Nepali) নাগরিক বলে জানা যায়। বৃহস্পতিবার রাত ১.২০ নাগাদ ওই ৪ নেপালি নাগরিক খাত গাদেরার কাছে আটকা পড়ে যান। ঘটনার খবর পেতেই উদ্ধারকারী দল তড়িঘড়ি সেখানে পৌঁছে যায়। বিপর্যয় মোকাবিলাকারী দলের আধিকারিক নন্দন সিং এমনই জানান। বেশ কয়েক ঘণ্টা খোঁজ চালানোর পর খাত গাদেরায় ধ্বংসস্তূপ থেকে ওই ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর ওই ৪ জনকে রুদ্রপ্রয়াগে নিয়ে যাওয়া হয়।

পন্থ হেলিপ্যাডের কাছ থেকে ৪ নেপালি নাগরিককে উদ্ধার করছেন বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement