Uttarpradesh : উত্তরপ্রদেশের পিলভিটে পুলিশ সুপারের বাড়ির সামনে বিষ খেয়ে আত্মঘাতী ১ যুবক

পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসার পর ঘটনার তদন্ত করা হবে বলে জানা গেছে

Representative Image (Photo Credit: File Photo)

এসপির বাড়ির সামনে বিষ খেয়ে আত্মঘাতী ১। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিটে। স্ত্রী বিরুদ্ধে হয়রানির অভিযোগ না নেওয়ার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে প্রদীপ এবং ইশা দুজনে দুমাস আগেই বিয়ে করেছিল তবে মহিলা তার স্বামীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করেছিল বলে জানা যাচ্ছে। শনিবার প্রদীপ নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশ সুপারের বাড়িতে চলে যান। কিন্তু সেখানে অফিসার উপস্থিত ছিলেন না।তাই প্রদীপ বিষ খেয়ে ফেলেন।

পুলিশের তরফে জানানো হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রদীপের মৃত্যু হয়। পরিবারের অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানা গেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement