UttarPradesh: বাতিল কোচেই এবার খাওয়া দাওয়া, ভারতীয় রেলের নতুন উদ্যোগ উত্তরপ্রদেশে

আগামী কয়েক মাসের মধ্যেই উত্তরপ্রদেশের বিভিন্ন রেস্তোরাঁয় দেখা মিলবে বাতিল কোচের

Train

লিজে নেওয়া যাবে এবার ভারতীয় রেলের বাতিল কোচ।উত্তরপ্রদেশে রেলের তরফ থেকে নেওয়া হয়েছে এমনই উদ্যোগ। ৩ থেকে ৫ বছরের জন্য লিজে নেওয়া যাবে বাতিল কোচগুলি।রেস্তোরাঁর মালিকদের দেওয়া হবে এই বাতিল কোচ।

শুধু তাই নয় নিজের খুশিমতো সেগুলিকে পরিবর্তন করতেও পারবেন রেস্তোরাঁর মালিকরা। নন ফেয়ার রেভিনিউ হিসেবে ভারতীয় রেলওয়ের নতুন এই উদ্যোগ।এর পাশাপাশি একটি ওপেন এয়ার রেলওয়ে মিউজিয়ামও  খুলবে ভারতীয় রেল। সাধারণ মানুষকে রেলের ইতিহাস সর্ম্পকে তথ্য দিতে নেওয়া হচ্ছে এই উদ্যোগ।

আগামী কয়েক মাসের মধ্যেই উত্তরপ্রদেশের বিভিন্ন স্টেশন এলাকায় দেখা মিলবে এই কোচ রেস্তোরাঁর।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement