UttarPradesh : উত্তরপ্রদেশে জেল থেকে কয়েদি পালানোর ঘটনায় সাসপেন্ড ৪ পুলিশকর্মী

ঘটনায় পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় জেল থেকে কয়েদি পালানোর ঘটনায় সাসপেন্ড করা হল ৪ জনকে। ইটাওয়া জেল পুলিশের সুপারিনটেনন্ডেন্ট কুলদ্বীপ ভাদুড়িয়া জানিয়েছেন, অজয় কুমার নামের এক ব্যক্তিকে অপহরনের মামলায় বিধুনা পুলিশ স্টেশন থেকে জেলে পাঠানো হয়েছিল। শনিবার তাকে জেলের মধ্যেই বাগানে কাজ করতে পাঠানো হয়।

বাগানের কাজের মধ্যে সে জেল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement