Uttarpradesh : বারাণসীতে অভিজাত হোটেলে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী

আগুন লাগার কারণ জানা যায়নি, ঘটনায় কারোর আহত হওয়ার খবর মেলেনি

ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল একটি থ্রি স্টার হোটেলে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর শ্রনগর কলোনিতে।যদিও ঘটনায় কারোর আহত হওয়ার খবর মেলেনি।আগুন লাগার পরেই আতঙ্কিত হয়ে ওঠে এলাকাবাসী। আগুন লাগার বেশ কিছুক্ষন পরে ঘটনাস্থলে পৌছয় দমকল।আগুন নেভানোর কাজ জারি রয়েছে বলে জানা গেছে।  হোটেল থেকে ধোঁয়া বেরনোর ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

যদিও স্থানীয়দের অভিযোগ আগুন লাগার এক ঘন্টা পরে ঘটনাস্থলে পৌছয় দমকল বাহিনী। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement