UttarPradesh : স্কলারশিপ দুর্নীতিতে অভিযুক্তের ৪.১২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

১০০ কোটি টাকার স্কলারশিপ দুর্নীতিতে নেমে বাজেয়াপ্ত অভিযুক্তের সম্পত্তি

প্রতীকী ছবি (Photo Credit: X)

স্কলারশিপ দুর্নীতির সঙ্গে যুক্ত অভিযুক্তের ৪.১২ কোটি টাকার সম্পত্তি যুক্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে দুটি আবাসিক বিল্ডিং। এছাড়া ভীমরাও রামাজি ফাউন্ডেশনের তিনটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় রাম গোপাল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অক্টোবরের ৬ তারিখে। বর্তমানে অভিযুক্ত জুডিসিয়াল কাস্টডিতে রয়েছে।

১০০ কোটি টাকার স্কলারশিপ দুর্নীতি করা হয়েছে এবং সেই টাকা বিভিন্ন পরিবার, ট্রাস্ট এবং কলেজে ঢুকেছে বলে জানা গেছে। এই দুর্নীতিতে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement