Uttarpradesh : উন্নাওয়ে ট্রাকভর্তি বাজিতে আগুন, ভস্মীভূত ট্রাক

ঘটনায় কারোর আহত হওয়ার খবর মেলেনি

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

তামিলনাড়ু থেকে অযোধ্যার পথে আসার সময় বাজি বোঝাই গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গেছে ্অযোধ্যার দিকে যাওয়ার পথে উন্নাওয়ের (Unnao) কাছে আগুন ধরে যায় ট্রাকটিতে।

প্রায় ৩ ঘন্টা ধরে জ্বলে যাওয়ার পর পুড়ে ছাই হয়ে যায় ট্রাকটি। জানা যাচ্ছে ২২ জানুয়ারী  অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আতসবাজির গাড়িটি অযোধ্যায় যাচ্ছিল।যদিও খবরটি সত্যতা সঠিক কিনা তা যাচাই করা যায়নি।

আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনায় কারোর আহত হওয়ার খবর মেলেনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement