UttarPradesh : পণের কারণে গর্ভবতী স্ত্রীকে গুলি, গ্রেফতার সাব ইন্সপেক্টর স্বামী

৩ টি গুলির মধ্যে ২ টি হাতে ও ১ টি পেটে লাগে ওই মহিলার

Representational Image (Photo Credit: Pixabay)

উত্তরপ্রদেশের ঝাঁসী জেলায় স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। পণের কারণে ঝামেলার জেরে খুন করার অভিযোগ উঠেছে ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে।

বাংরা পুলিশ আউটপোস্টের ইনচার্জ তার স্ত্রীকে ৩ টি গুলি চালায় বলে অভিযোগ।যার মধ্যে দুটি গুলি হাতে এবং একটি গুলি পেটে লাগে।মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই দোষী পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে সাসপেনশনে রাখা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement