Uttarakhand Rain: একটানা বৃষ্টি, ভূমিধসে যোশীমঠে ভয়াবহ অবস্থা, পাহাড়ের ঢাল বেয়ে নামছে জল, কাদা, ভয়ে পালাচ্ছেন মানুষ

Uttarakhand Rain, Landslide (Photo Credit: ANI/X)

এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhan)। একটানা বৃষ্টিতে (Rain) উত্তরাখণ্ডের যোশীমঠের ( Joshimath) পাগনো গ্রামে ভূমিধস (Landslide) নামতে শুরু করেছে। ফলে পাগনোতে ভয়াবহ ধস নামলে, সেখানকার মানুষ গ্রাম ছেড়ে ভয়ে পালাতে শুরু করেন। পাহাড় থেকে নেমে আসা ধসের জেরে পাগনোতে আতঙ্কের সৃষ্টি হয়। ফলে পগনোতে ভূমিধসের জেরে পাহাড়ের ঢাল বেয়ে জল নামতে শুরু করলে, মানুষ আতঙ্কে বাড়, ঘর ছেড়ে পালাতে শুরু করেন। বেশ কুছু জায়গায় পাহাড়ের ঢাল বেয়ে যেমন জল, কাদা নামতে শুরু করে, তেমনি ইঁট, পাথরও নামতে শুরু করে। ফলে মানুষ ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করেন। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও যোশীমঠের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। ফলে সেখানকার বহু মানুষের বাড়িঘরের বিভিন্ন জায়গা ফাটতে শুরু করে।

পাগনোতে ভূমিধসের জেরে মানুষ ঘর, বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন। দেখুন সেই ছবি...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement