Uttarakhand Rain: অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ফুঁসছে পিন্ডার নদী, দেখুন ভিডিয়ো

এভাবে বৃষ্টি চলতে থাকলে যেকোনও সময় মহাসড়ক ভেসে যাবে বলে আশঙ্কা।

নয়াদিল্লিঃ লাগাতার বৃষ্টির (Heavy Rain) জেরে বেশকিছু দিন ধরেই বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। প্লাবিত হয়েছে বেশকিছু এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। রবিবার (Sunday) রাতে ভারী বৃষ্টির জেরে ফের উপচে পড়েছে পিন্ডার নদী (Pinder River)। জলস্রোতে ভেঙে গিয়েছে সুনাক সংযোগকারী নির্মীয়মাণ সেতু। নদীর জল বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে সাধারণ মানুষ। এভাবে বৃষ্টি চলতে থাকলে যেকোনও সময় মহাসড়ক ভেসে যাবে বলে আশঙ্কা। প্রসঙ্গত, ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভূমিধসের (Landslide) ঘটনা ঘটেছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement