Uttarakhand Rain: নাগাড়ে বৃষ্টি সঙ্গে ধস অব্যাহত উত্তরাখণ্ডে, ভেঙে পড়ল পরপর চারটি দোকান

ঘটনায় কোন প্রাণহানি হয়নি। তবে দোকান ভেঙে যাওয়ায় দোকান মালিকদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে।

Uttarakhand Rain (Photo Credits: IANS)

নাগাড়ে বৃষ্টি সঙ্গে ধস অব্যাহত উত্তরাখণ্ডে (Uttarakhand)। নিত্য কোন না কোন দুর্ঘটনার খবর আসছে পার্বত্য অঞ্চল থেকে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে আলমোড়া বেস হাসপাতালের কাছে চারটি দোকান ধসে পড়েছে বলে জানা যাচ্ছে। খাদের ধারে দাঁড়িয়ে থাকা পরপর চারটি দোকানঘর আচমকাই ধসে পড়ে এদিন। হুড়মুড়িয়ে দোকানঘর ভেঙে খাদে পড়েছে। ঘটনায় কোন প্রাণহানি হয়নি। তবে দোকান ভেঙে যাওয়ায় দোকান মালিকদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে।

বৃষ্টির জেরে ভেঙে পড়ল পরপর চারটি দোকান... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement