Uttarakhand Land Slide: বন্যা-ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ধসে চাপা পড়ে নিশ্চিহ্ন গোটা গ্রাম, দেখুন ভিডিয়ো
মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা এবং তাঁর মেয়ের। ভেঙ্গে গিয়েছে একাধিক বাড়ি।
নয়াদিল্লিঃ নাগাড়ে বৃষ্টিতে ভিজছে উত্তরাখণ্ড (Uttarakhand)। যার জেরে একের পর এক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে উত্তরাখণ্ডবাসীকে। ফের ভূমিধসের (Land Slide) ঘটনা ঘটেছে সেখানে। শনিবার প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের তেহাড়ি (Tehari)জেলায় ভূমিধস নামে। মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা এবং তাঁর মেয়ের। ভেঙ্গে গিয়েছে একাধিক বাড়ি। বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। জলের তোড়ে ভেঙ্গে গিয়েছে নদী বাঁধ। সব মিলিয়ে উত্তরাখণ্ডে বাড়ছে বিপদ। পরিস্থিতি ঠেকাতে তৎপর প্রশাসন। প্রস্তুত রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় প্রশাসন। তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Uttarakhand Helicopter Crash: কেদারনাথ ধামে গিয়ে মৃত্যু শিশু-সহ পুণ্যার্থীর, শোকবার্তা মমতার
Advertisement
Advertisement
Advertisement