Uttarakhand: উত্তরাখন্ডে টানা ভারী বৃষ্টির জের, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেদারনাথ যাত্রা স্থগিত করল প্রশাসন

পাহাড়ের ধস ও তার ধ্বংসাবশেষের কারণে চারটি রাজ্য সড়ক এবং ১০টি সংযোগ সড়ক বন্ধ রয়েছে।এর পাশাপাশি মন্দাকিনী ও অলকানন্দা নদীতেও জলস্তর বেড়ে রয়েছে। এই সব কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন

Kedarnath Yatra Stopped Photo Credit: Twitter@ANINewsUP

উত্তরাখণ্ডের  টানা ভারী বৃষ্টির জেরে কেদারনাথ যাত্রা স্থগিত করল প্রশাসন। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে তীর্থযাত্রীদের আটকে দিয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে কেদারনাথ যাত্রা ব্যাহত হয়েছে। পাহাড়ের ধস ও তার ধ্বংসাবশেষের কারণে চারটি রাজ্য সড়ক এবং ১০টি সংযোগ সড়ক বন্ধ রয়েছে।এর পাশাপাশি মন্দাকিনী ও অলকানন্দা নদীতেও জলস্তর বেড়ে রয়েছে। এই সব কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement