Uttarakhand: ভারী বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তরাখণ্ডের, পাহাড় খোসে পড়ছে চাঁই, বন্ধ একাধিক রাস্তা

শুক্রবারই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে খাদগদেরায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ফলে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়ে চার নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে।

Uttarakhand (Photo Credits: IANS)

বেহাল অবস্থা উত্তরাখণ্ডের (Uttarakhand)। ভারী বৃষ্টির কারণে চলতি বছরে পুণ্যার্থীদের চারধাম যাত্রা বিগ্নিত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে নিত্য ঘটছে ভূমিধসের ঘটনা। যার কারণে গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তা অবরুদ্ধ করে দিতে হয়েছে। পাগল নালা এবং নন্দপ্রয়াগে বদ্রীনাথ জাতীয় মহাসড়ক ফের বন্ধ করে দেওয়া হল। পাহাড় থেকে পাথরের চাঁই খসে নীচে পড়ায় ওই রাস্তা দিয়ে মানুষ এবং যান চলাচল বিপজ্জনক হতে পারে। তাই ওই রাস্তা দিয়ে স্থানীয় কিংবা পর্যাটকদের যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে। চলছে রাস্তা সারাইয়ের কাজ। শুক্রবারই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে খাদগদেরায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ফলে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়ে চার নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে।

পাহাড় থেকে খসে পড়ছে পাথরের চাঁই... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement