Uttarakhand Flood: উত্তরকাশির পরিস্থিতি খারাপ হচ্ছে, মানুষকে বাঁচাতে পৌঁছে গেল চিনুক, দেখুন ভিডিয়ো

Uttarkashi Flood Situation (Photo Credit: ANI/X)

উত্তরকাশিতে (Uttarkashi Flood) জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। উত্তরকাশিতে যেভাবে মেঘভাঙা বৃষ্টি (Cloudburst) এবং হঠাৎ বন্যায় (Flash Flood) বিপর্যয় শুরু হয়, তার জেরে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই সঙ্গে অনেকে ভেসে গিয়েছেন। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তরকাশির ছোট্ট গ্রাম ধারালি (Dharali)। ধারালিতে যেভাবে তীব্র গতিতে নিয়ে খীর গঙ্গা নদী নেমে এসেছে, তার জেরে দৌঁড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে দেখা গিয়েছে বহু মানুষকে। তবে মেঘভাঙা বৃষ্টির দাপটে যে তীব্র বন্যা শুরু হয়, তা যেন মৃত্যু হিসেবে সামনে এসে ধাঁড়ায় ধারালি গ্রামের বহু মানুষের জীবনে। ফলে একটানা বৃষ্টি এবং ধসের জেরে ধারালির পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। ধারালি গ্রাম থেকে মানুষকে বাঁচাতে, তাঁদের রক্ষা করতে কাজে নামল বায়ুসেনা। বায়ুসেনার চিনুক চপার পৌঁছে গেল উত্তরকাশিতে। সেখানকার মানুষকে বন্যা এবং ভূমিধসের হাত থেকে রক্ষা করতেই বায়ুসেনার চপার চিনুক কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুন: Uttarkashi Flood Video: দেবভূমির ছোট্ট গ্রাম ধারালি নিশ্চিহ্ন, কাঁদার স্রোত ঠেলে উদ্ধারের প্রাণপন চেষ্টা জাওয়ানদের, দেখুন

দেখুন উত্তরকাশিতে কীভাবে উদ্ধার কাজ শুরু করেছে চিনুক...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement