Uttarakhand Avalanche: বরফের নীচে প্রাণ ত্যাগ করলেন ৪ শ্রমিক, উত্তরাখণ্ডের তুষারধস থেকে বেঁচে ফিরলেন বাকি ৫১
ভারত-চীন সীমান্তের কাছে মানা গ্রাম এবং মানা পাসের মধ্যে ৫০ কিলোমিটার দীর্ঘ রাস্তার অংশ সম্প্রসারণের কাজ চলছিল। ধসের জেরে ৫৫ জন কর্মী প্রায় ছয় থেকে সাত ফুট পুরু বরফের চাদরের নীচে চাপা পড়েন।
বরফের কাছে হার মানল চারটি প্রাণ। উত্তরাখণ্ডের বদ্রীনাথে মানা গ্রামে তুষারধসের (Uttarakhand Avalanche) নীচে চাপা পড়ে প্রাণ হারালেন ৪ জন শ্রমিক। শনিবার বদ্রীনাথ মন্দির থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে মানা গ্রামের পাশে একটি মহাসড়কের কাছে তুষারধস নামে। ভারত-চীন সীমান্তের কাছে মানা গ্রাম এবং মানা পাসের মধ্যে ৫০ কিলোমিটার দীর্ঘ রাস্তার অংশ সম্প্রসারণের কাজ চলছিল। ধসের জেরে ৫৫ জন কর্মী প্রায় ছয় থেকে সাত ফুট পুরু বরফের চাদরের নীচে চাপা পড়েন। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে শুরু করে উদ্ধার কাজ। নামানো হয় হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় চলছিল উদ্ধার অভিযান। কিন্তু চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে বরফের নীচে আটকে থেকে মারা গেলেন ৪ জন শ্রমিক।
বরফের নীচে ঠাণ্ডায় প্রাণ গেল ৪ জন শ্রমিকেরঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement