Uttarakhand: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড় , রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী সকাল ৬টা ২৭ মিনিটে পিথোরাগড়ে ৪.৩ মাত্রার ভূমিকম্প লক্ষ্য করা যায়।
বুধবার সকালে ভূমিকম্প অনুভুত হল উত্তরাখণ্ডে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী সকাল ৬টা ২৭ মিনিটে পিথোরাগড়ে ৪.৩ মাত্রার ভূমিকম্প লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।এখনো পর্যন্ত কোন হতাহতের খবর সামনে আসে নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ নেপালে যে ভূমিকম্প হয়, তার কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ডেও। মধ্য রাতেই বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। পরে বিপদের ভয় কাটতে ঘরে ফেরেন বাসিন্দারা। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফের কম্পন অনুভূত হয়।উল্লেখ্য, উত্তরাখণ্ড সেসমিক জ়োন-৪ এর অধীনে, যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ বলেই গণ্য করা হয়।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement