Uttar Prdaesh: যোগীরাজ্যে ক্ষেত থেকে উদ্ধার মহিলার নগ্ন দেহ
সকালে মাঠে এসে সেই দেহ প্রথম দেখতে পান এক ব্যক্তি। আতঙ্কে তিনি খবর দেন গ্রামপ্রধানকে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
চাষ জমি থেকে উদ্ধার হল এক মহিলার নগ্ন দেহ। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Prdaesh) জালাউন জেলার কালপি কোতোয়ালি এলাকার উসারগাঁও গ্রামের কাছে একটি ক্ষেতের মধ্যে মেলে মহিলার নগ্ন দেহ। সকালে মাঠে এসে সেই দেহ প্রথম দেখতে পান এক ব্যক্তি। আতঙ্কে তিনি খবর দেন গ্রামপ্রধানকে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। জানা যাচ্ছে, মৃতদেহের পাশ থেকে খালি মদের কিছু বোতল উদ্ধার হয়েছে। মিলেছে আরও কিছু জিনিসও। স্থানীয়রা জানাচ্ছেন, ওই মহিলার মানসিক কিছু সমস্যা ছিল। গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। মৃতের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে।
যোগী রাজ্যে উদ্ধার মহিলার উলঙ্গ দেহ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement